আদালতের রায়ে ১০ মাস পর আফকন শিরোপা ফিরে পেল সেনেগাল
অবশেষে আদালতের রায়ে নিজেদের হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে আফ্রিকান দেশ সেনেগাল। আফকন ফাইনালে ১-০ গোলে মরক্কোকে হারালেও কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের ঘোষণায় শিরোপা চলে যায় মরক্কোর কাছে। কিন্তু দশ মাস পর আদালতের রায়ে সেই শিরোপা ফিরলো সেনেগালের হাতেই। তাতে দেশজুড়ে আবারও এসেছে আনন্দের আবহ।