নিষেধাজ্ঞা সত্ত্বেও জীবিকার সংকটে আফগানিস্তানে ফের বাড়ছে আফিম চাষ
আফগানিস্তানে আফিম চাষ বন্ধে তালেবানের কঠোর নিষেধাজ্ঞা এখন বড় চ্যালেঞ্জের মুখে। বিকল্প ফসল চাষ করে জীবিকা নির্বাহে ব্যর্থ হয়ে আবারও নিষিদ্ধ আফিম চাষে ফিরছেন বহু কৃষক। জাতিসংঘ বলছে, এক বছরে দেশটিতে আফিম চাষের জমি বেড়েছে চার গুণেরও বেশি। আর এ সংকটের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে কৃষক পরিবারগুলোকে। কমছে আয়, বাড়ছে খাদ্যসংকট ও শিশু অপুষ্টি।