আবুধাবি-শান্তি-আলোচনা

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে মতামত চায় ইউরোপ, প্যারিসে রুবিওর সঙ্গে বৈঠক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরুর প্রেক্ষাপটে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো ধরনের চুক্তিতে ইউরোপের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় বসেছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাতে জানা গেছে, মঙ্গলবার এ বৈঠক শুরু হয়েছে। চলতি বছর আবুধাবিতে এটি এ ধরনের তৃতীয় দফার বৈঠক। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জেনেভায় সবশেষ মুখোমুখি হয়েছিলেন তিন দেশের প্রতিনিধিরা।