আমরা-বিএনপি-পরিবার
মগবাজারের বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মগবাজারের বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর মগবাজারে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনার পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়ও হারান ৮০ বছরের বেশি বয়সী নাঈমুদ্দিন। তবে এবার প্রধানমন্ত্রীর স্থায়ী সহায়তা পাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর নজরে ‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম, পাশে দাঁড়াতে নির্দেশ

প্রধানমন্ত্রীর নজরে ‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম, পাশে দাঁড়াতে নির্দেশ

গণমাধ্যমে প্রকাশিত ‘সন্তানরা খোঁজ নেয় না, তবু অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই’ শীর্ষক প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এর পরপরই অসহায় টুলি বেগমের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের নয় মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানারকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগেসি বিশ্বজুড়ে বিরল: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগেসি বিশ্বজুড়ে বিরল: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগেসি বিশ্বজুড়ে বিরল।

চট্টগ্রামে ‘আমরা বিএনপি পরিবারের’ আয়োজনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

চট্টগ্রামে ‘আমরা বিএনপি পরিবারের’ আয়োজনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

চট্টগ্রামে আমরা বিএনপি পরিবারের আয়োজনে গণঅভ্যুত্থানে শহিদ জামালের কন্যা তানিয়া আক্তার, পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমা ও ক্যানসার আক্রান্ত মাইশাকে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন।

চা বিক্রেতা নানী-নাতনীর কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

চা বিক্রেতা নানী-নাতনীর কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানীর জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অসুস্থ নুসরাতের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দুটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হওয়া নুসরাত জাহান নিশার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

ধানের শীষে ভোট দেয়ায় ‘তালাক’; বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ধানের শীষে ভোট দেয়ায় ‘তালাক’; বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে ধানের শীষে ভোট দেয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়ালেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুম-খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান

গুম-খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান

বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।

রাস্তায় কাগজ পড়লে, ময়লা হয়ে থাকলে আমরাই সরিয়ে দেবো: নেতাকর্মীদের তারেক রহমান

রাস্তায় কাগজ পড়লে, ময়লা হয়ে থাকলে আমরাই সরিয়ে দেবো: নেতাকর্মীদের তারেক রহমান

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

পরিচ্ছন্ন দেশ নির্মাণের বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, যার পক্ষে যতটুকু সম্ভব, ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে। সবাইকে দেশের জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। রাস্তার কোথাও কাগজ পড়লে, ময়লা হয়ে থাকলে—সেসবও প্রয়োজনে সরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থানে ৭ শহিদ ও ৫ আহতের পরিবারের পাশে তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে ৭ শহিদ ও ৫ আহতের পরিবারের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে ৭ শহিদের পরিবার, ৫ আহতের পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমকে (১২) চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এ কর্মসূচি আয়োজন করে।