শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

রাইয়ানের পিতা হারুনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন প্রতিনিধি দল
দেশে এখন
0

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের নয় মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানারকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।

এ ঘটনার পরে তার বাবা হারুনের আবেদনে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’— এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা দেন।

আজ (সোমবার, ৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও অঞ্চলে অবস্থিত দৈনিক দিনকালের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’— এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন।

এসময় আরও উপস্থিত ছিলেন— শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিনসহ আরও অনেকে।

উপস্থিত নেতাদের এসময় হারুনের কাছে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসএস