দিল্লির বায়ুমান সূচক ৪০০; স্বাস্থ্যঝুঁকিতে তিন কোটি মানুষ
দীপাবলির আতশবাজি উৎসবের পর আবারও তীব্র ধোঁয়াশায় ছেয়ে গেছে দিল্লি। আজ (সোমবার, ৯ নভেম্বর) সকালে ভারতের রাজধানী নগরীতে বায়ু মান সূচক পৌঁছায় ৪০০তে। গুরুতর দূষণে স্বাস্থ্যঝুঁকিতে তিন কোটির বেশি বাসিন্দা। তবে দূষণের তীব্রতা আরও অনেক মারাত্মক পর্যায়ে, বলছেন বিরোধীরা। দিল্লির অনেক জায়গায় বায়ু মান তিন হাজার একিউআইতে পৌঁছেছিল দাবি করে, বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে কারচুপি করে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ আম আদমি নেতার।