আরাকান
আইসিজের রায়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা

আইসিজের রায়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা

রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরতে অপেক্ষার প্রহর গুনছেন লাখো রোহিঙ্গা। স্বদেশে ফেরার প্রত্যাশা নিয়ে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় আছেন কক্সবাজার আশ্রয়শিবিরে থাকা ১৩ লাখের বেশি রোহিঙ্গা। ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরির আশায় রয়েছেন তারা।

মিয়ানমারে অবসরে যাওয়া সেনাদের কাজে ফেরার নির্দেশ

মিয়ানমারে অবসরে যাওয়া সেনাদের কাজে ফেরার নির্দেশ

বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ে নাস্তানাবুদ হবার জেরে সেনাবাহিনীর সাবেক সদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার আওতায় গত ৫ বছরের মধ্যে অবসরে যাওয়া সেনাসদস্যদের বাধ্যতামূলকভাবে কাজে ফিরতে হবে। অন্যদিকে ৩ মাস দখলে রাখার পর জান্তা বাহিনীর কাছে রাখাইন রাজ্যের একটি শহরের দখল হারিয়েছে বিদ্রোহীরা।