ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার ও ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।