আজ (বুধবার, ১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪৬, ওয়ারী বিভাগ ৫৬, মতিঝিল বিভাগ ৬৪, তেজগাঁও বিভাগ ৮০, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ২৯, উত্তরা বিভাগ ২২ ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





