ইইউর একক প্রতিনিধি চান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপ নিজের গুরুত্ব হারাতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর আলাদা কূটনৈতিক উদ্যোগ বন্ধ করে এক ব্যক্তির হাতে একক প্রতিনিধিত্ব ও স্পষ্ট দায়িত্ব তুলে দেয়ার এখনই উপযুক্ত সময়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।