
ইন্দোনেশিয়ায় ‘হোয়েল শার্ক’ ঘিরে ইকো-ট্যুরিজম, ভবিষ্যৎ নিয়ে পরিবেশবিদদের শঙ্কা
তিমি হাঙর বা হোয়েল শার্ক বদলে দিয়েছে ইন্দোনেশিয়ার একটি উপকূলীয় গ্রামের চিত্র। এক সময়ের প্রত্যন্ত গ্রামের মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল হলেও বর্তমানে বোতুবারানি গ্রাম পরিণত হয়েছে, ইকো-ট্যুরিজম কেন্দ্রে। প্রতি মাসে গাইড হিসেবে কাজ করে ৩০ লাখ রুপিয়া আয় করছেন জেলেরা। তবে পরিবেশবিদদের মতে, হোয়েল শার্কের এমন জনপ্রিয়তা এর ভবিষ্যৎকে সংকটে ফেলে দিতে পারে।

সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান
পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলাবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র জাফলংয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পর্যটন খাত বদলে দিতে পারে বরগুনার অর্থনীতি
দেশের সম্ভাবনাময় জেলা বরগুনায় রয়েছে পর্যটনের নানা অনুষঙ্গ। উদ্যোক্তাদের পছন্দের ক্ষেত্র হয়ে উঠছে ইকো ট্যুরিজম। পর্যটন খাতের উন্নতি বদলে দিতে পারে জেলার অর্থনীতির চিত্র। সরকারি-বেসরকারি পদক্ষেপে সমৃদ্ধ হবে বরগুনার পর্যটন শিল্প প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দেশে বাড়ছে ইকো নামধারী রিসোর্টের সংখ্যা
দেশে বাড়ছে ইকো নামধারী রিসোর্টের সংখ্যা। কাঠ ও বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করেই নিজেদের ইকো দাবি করছেন তারা। অথচ এসব রিসোর্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাঁচ, প্লাষ্টিক ও ক্ষতিকর রঙ। তাতে বিরূপ প্রভাব পড়ছে ওই এলাকার বাস্তুতন্ত্রে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন পর্যটন স্পট ইকো ট্যুরিজমের জন্য আদর্শ হলেও নেই বিনিয়োগের নীতিমালা।