নীল জলরাশিতে হোয়েল শার্কের ঘোরাঘুরি। প্লাস্টিকের ভেলায় তিমির উপর ভেসে বেড়াচ্ছে পর্যটকরা। চলছে তিমির সঙ্গে সাঁতার প্রতিযোগিতা।
২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলীয় গ্রাম বোতুবারানি সৈকতে তিমি হাঙর ও মানুষের সখ্যতা বর্তমানে পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে। সৈকতের একদম কাছাকাছি অগভীর পানিতে ভেসে বেড়ায় ৪ থেকে ৬ মিটার লম্বা তিমি হাঙরের দল। ভেলায় ভেসে সেই তিমিদের সঙ্গে আনন্দে মেতে ওঠে পর্যটকরা।
একজন গাইড বলেন, ‘২০১৯ সাল থেকে আমি আন্তর্জাতিক এবং দেশিয় পর্যটকদের জন্য একজন গাইড হিসেবে কাজ করছি। আয়ও বেশ ভালো। আমি আশা করছি, আমাদের পর্যটন শিল্প আরও উন্নত হবে।’
এক পর্যটক বলেন, ‘তিমি হাঙরগুলো বেশ আনন্দ করছে, তারা প্রচুর খাবার পাচ্ছে। তাদের কাছাকাছি যাওয়া এবং অনুভব করা সত্যিই অসাধারণ।’
একসময়ের প্রত্যন্ত এই গ্রামের মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল হলেও বর্তমানে গ্রামটির বেশিরভাগ জেলেই কাজ করছেন পর্যটকদের গাইড হিসেবে। একেকজন জেলের আয় ছাড়িয়েছে প্রতি মাসে প্রায় ৩০ লাখ রুপিয়া। পর্যটন গ্রামবাসীদের জন্য আশীর্বাদ হলেও, বিপন্ন হোয়েল শার্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা।
এক পরিবেশবিদ বলেন, ‘তিমিদের অনেক মাছ খাওয়ানো হচ্ছে, যদিও এর নিয়ম নেই। কারণ প্রাকৃতিকভাবে জলজ খাবার খেয়ে তিমিগুলো জীবনধারণ করে।’
আরেকজন বলেন, ‘পর্যটন কার্যক্রমের জন্য একটি আচরণবিধি করা প্রয়োজন। দর্শনার্থীর কোটা বরাদ্দ করা যেতে পারে। পর্যটন কার্যক্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চলা উচিত নয়, এতে তিমি হাঙ্গরগুলোর স্বাভাবিক কার্যকলাপ ব্যাঘাত ঘটে।’
গাঢ় নীল ধূসর এই হোয়েল শার্কগুলো বাঁচতে পারে ১০০ বছর পর্যন্ত। লম্বা হয় প্রায় ১৩ ফুট থেকে ২০ ফুট। পরিবেশবাদী সংগঠন কনজারভেশন ইন্দোনেশিয়ার তথ্য বলছে, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জে বিপন্ন প্রজাতির এই তিমি হাঙর রয়েছে ৬৯৯টি।





