পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিভিন্ন গ্রামে রাতভর ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘সব দিক থেকেই ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইয়াশার দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসরাইল সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।