ইনসাইড-ডয়চে-ব্যাংক
ডয়চে ব্যাংকের নথি ফাঁস: ট্রাম্প, এপস্টেইন ও রুশ ধনকুবেরদের গোপন লেনদেন প্রকাশ্যে

ডয়চে ব্যাংকের নথি ফাঁস: ট্রাম্প, এপস্টেইন ও রুশ ধনকুবেরদের গোপন লেনদেন প্রকাশ্যে

দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি। জ্যেষ্ঠ নির্বাহীদের ইমেইল, গোপন ঝুঁকি মূল্যায়ন ও সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন। শতকোটিপতি, অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের, রাজনীতিক ও রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য। ডোনাল্ড ট্রাম্প, জেফরি এপস্টেইন এবং নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যবসায়ীদের লেনদেনের নথি। এর সঙ্গে রয়েছে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত অপ্রকাশিত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। সব মিলিয়ে কোনো ব্যাংকের ভেতর থেকে সাংবাদিকদের হাতে ফাঁস হওয়া ইতিহাসের সবচেয়ে বড় নথির ভান্ডার এটি।