উপসাগরীয়-নিরাপত্তা
মার্কিন নির্ভরতা কমিয়ে আঞ্চলিক সহযোগিতার পথে কি হাঁটছে উপসাগরীয় দেশগুলো?

মার্কিন নির্ভরতা কমিয়ে আঞ্চলিক সহযোগিতার পথে কি হাঁটছে উপসাগরীয় দেশগুলো?

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান যৌথভাবে কাজ শুরু করায় উপসাগরীয় অঞ্চলের কূটনীতিতে নতুন তৎপরতা দেখা দিয়েছে। এর সর্বশেষ নিদর্শন হিসেবে গত মঙ্গলবার মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে নিরাপদ নৌচলাচল, সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার বিষয়ে আলোচনা হয়। যুদ্ধকবলিত অঞ্চলটিতে উত্তেজনা কমাতে উভয় দেশের চেষ্টারই প্রতিফলন ঘটেছে এই বৈঠকে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।