কঙ্গোর ইবোলা: বুন্ডিবুগিও ধরনে টিকার সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা, ট্রায়ালের তাগিদ ‘ডব্লিউএইচও’র
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ইবোলা প্রতিরোধে ‘মার্ক’-এর ‘এরভেবো’ টিকার ৭০ হাজার ডোজ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’। দেশটি প্রাণঘাতী এ রোগের ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব সামাল দেয়ার চেষ্টা করছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।