এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্নভঙ্গ, হতাশ নারী হ্যান্ডবল দল
ভিসা জটিলতায় শেষ মুহূর্তে ভেস্তে গেল বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের এশিয়ান চ্যাম্পিয়নশিপ যাত্রা। দীর্ঘ বিরতির পর এমন বড় আসরে অংশ নিতে নতুন কোচের অধীনে দারুণ প্রস্তুতির পরও টুর্নামেন্টে যেতে না পারায় হতাশ খেলোয়াড় ও কোচিং স্টাফ। এদিকে আসন্ন এসএ গেমস সামনে রেখে দলের প্রস্তুতি ধরে রাখতে থাইল্যান্ড ও চীনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।