
ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা
ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

৯ বছর পর পুরোপুরি শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের কাজ
সমাপনী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
৯ বছর পর পুরোপুরি শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর আগে ২০২২ সালে সড়ক এবং ২০২৩ সালে চালু করা হয় রেলপথ। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করা স্বপ্নের এ সেতুর প্রকল্পের কাজের সমাপনী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ (শুক্রবার, ৫ জুলাই) মাওয়া উত্তর থানা এলাকায় সুধী সমাবেশের আয়োজন করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী মানুষের যে চাপ রয়েছে পদ্মা সেতুর মাধ্যমে তা কমানোর সুযোগ রয়েছে।