ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে এলজিইডির কর্মশালা
এখন জনপদে
1

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও সদরের আয়োজনে উপজেলার পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জিআইএস কোর্স মাহফুজুর রহমান, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেনসহ আরও অনেকে।

আরও পড়ুন:

এছাড়া কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালার পরামর্শ ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

আয়োজকরা জানান— এ কর্মশালার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও তা বাস্তবায়ন করা হবে।

এসএস