কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের, মস্কোর জবাবের অপেক্ষা
পণ্য রপ্তানি চালিয়ে যেতে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এখন মস্কোর উত্তরের অপেক্ষা। কিয়েভে চলমান খাদ্য সম্মেলনে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এছাড়া মস্কো-কিয়েভের উত্তেজনা কমাতে ভারত-তুরস্ক-মিশরের ভূমিকার প্রশংসা করেছে ইউক্রেন। এদিকে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।