ভাইরাল বানরের ভিডিওতে জনপ্রিয় ‘ওরাংওটাং পুতুল’
সম্প্রতি জাপানের একটি চিড়িয়াখানায় একটি বানরের ভিডিও ভাইরাল হয় যেখানে একটি ওরাংওটাং পুতুলকে জড়িয়ে ধরতে দেখা যায় এই ছোট বানরটিকে। এরপর থেকেই আইকিয়া স্টোরের এই পুতুলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে স্টোরগুলোতে বেড়েছে জম্পেশ বিক্রি।