সাত মাস বয়সী ছোট্ট এক বানর পাঞ্চ, যাকে তার মা ফেলে চলে যায়। এরপর থেকে চিড়িয়াখানার কর্মীরাই তার দেখাশোনা করে। পাঞ্চকে নিরাপত্তাবোধ এবং সঙ্গ দেয়ার জন্য তাকে দেয়া হয়েছিল সুইডিশ প্রতিষ্ঠান আইকিয়ার তৈরি একটি ওরাংওটাং পুতুল।
চিড়িয়াখানার কর্মীরা জানান, পাঞ্চ একা হয়ে যাওয়ায় তারা প্রথমে তোয়ালে এবং অন্য কিছু দিয়ে তৈরি পুতুল দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আইকিয়ার এই ওরাংওটাংটিই পাঞ্চের পছন্দ হয়। পাঞ্চ যেখানেই যায় পুতুলটিকে সঙ্গে করে নিয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। আইকিয়ার এই খেলনাটিকে তার মায়ের মতো আঁকড়ে ধরে বানরটি।
আরও পড়ুন:
এই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পাঞ্চকে দেখতে অনেক মানুষ চিড়িয়াখানায় ভিড় করছেন। আইকিয়া স্টোরগুলোতে খেলনাটির চাহিদা বেড়ে যায় বহুগুণ। অনেক দেশে ষ্টোরের সব পুতুল বিক্রি হয়ে গেছে। সিঙ্গাপুরের একটি আইকিয়া দোকানের এক কর্মী জানায়, সোমবার থেকেই এই পুতুলটির স্টক আউট।
পাঞ্চের সঙ্গে অন্যান্য বানরের ব্যবহারে কিছুটা পার্থক্য আছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এটি বানরদের স্বাভাবিক আচরণ। তবে এখন ছোট্ট পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশতে শিখছে ।





