ওয়াশিংটন
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মানছে না ইসরাইল

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মানছে না ইসরাইল

ইসরাইল বলেছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি আলোচনা হবে না। এ সময় লেবানে ইসরাইলি হামলাও অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সহযোগিতা না করলেও খুব দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে: ট্রাম্প

ইরান সহযোগিতা না করলেও খুব দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে: ট্রাম্প

ইরান সহযোগিতা করুক বা না করুক, খুব দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরানের আলোচনা শুরুর আগে এই হুমকি দিলেন তিনি। এমনকি ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা।

চুক্তি ছাড়াই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা ট্রাম্পের

চুক্তি ছাড়াই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা ট্রাম্পের

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এরজন্য কোনো ধরনের চুক্তিরও প্রয়োজন হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাচ্ছে না তেহরান।’ এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এরই মধ্যে মনোবল ভেঙে গেছে ইরানের সামরিক বাহিনীর। এদিকে, ইরানের হুমকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নতুন জোট গড়ার পরিকল্পনা করেছেন নেতানিয়াহু।

ইরান যুদ্ধের কারণে মার্কিন সহায়তা কমে যাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ

ইরান যুদ্ধের কারণে মার্কিন সহায়তা কমে যাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটনের সমর্থন হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তেহরানে ইসরাইলের হামলা অব্যাহত, এফ-১৫ ভূপাতিতের দাবি ইরানের

তেহরানে ইসরাইলের হামলা অব্যাহত, এফ-১৫ ভূপাতিতের দাবি ইরানের

তেহরানে ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের। যদিও এই দাবি প্রত্যাখান করেছে ওয়াশিংটন। এছাড়াও, ইরাকের ইরবিলে মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে হামলা করেছে ইরান। হামলার আতঙ্কে বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে কাতার। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার প্রশাসন।

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

চিরাচরিত পারমাণবিক অস্ত্র নয়, একদম নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে চীনে। এরই মধ্যে অন্তত একটি অস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে এমনই দাবি সিএনএনের। যদিও এসব দাবি উড়িয়ে দিয়ে চীনা কর্মকর্তাদের পাল্টা অভিযোগ, নিজেদের পরমাণু আধিপত্য আড়াল করতেই রাজনৈতিক গেম খেলছে ওয়াশিংটন।

বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান

বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান

ইরানের সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে ওয়াশিংটন নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। তবে ইরানকে আর সময় দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরইমধ্যে ইরানে সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। পাল্টা জবাব দিতে হাজার হাজার মিসাইল নিয়ে প্রস্তুত বলে আগে থেকেই হুঁশিয়ার করে রেখেছে তেহরানও।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটিং আইন জারির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটিং আইন জারির হুমকি ট্রাম্পের

কংগ্রেসকে পাশ কাটিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন ভোটিং আইন জারি করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রিপাবলিকান পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কাও রয়েছে।

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি ওয়াশিংটন ও কিয়েভের। জেলেনস্কি শান্তির কথা বললেও কার্যকর সমাধান না আসা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাশিয়ার।

ওয়াশিংটন–তেহরান উত্তেজনা: হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র মহড়ার ঘোষণা

ওয়াশিংটন–তেহরান উত্তেজনা: হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র মহড়ার ঘোষণা

ইরান অভিমুখে বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কাল থেকে হরমুজ প্রণালীতে সশস্ত্র মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। প্রতিক্রিয়ায় ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের আশেপাশে সন্দেহজনক গতিবিধি কোনোভাবেই সহ্য করবে না ওয়াশিংটন।

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি

মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে আরও এগিয়ে যাওয়ায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুই সূত্র বরাতে এই খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। হুমকি ও চাপ বাড়িয়ে ট্রাম্প এরিমধ্যে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। আর ওয়াশিংটনের হস্তক্ষেপ ছাড়া তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পতনে কোনো উপায় দেখছেন না বিভিন্ন দেশে থাকা খামেনিবিরোধী ইরানিরা।

গ্রিনল্যান্ড দখলের বাসনা, ট্রাম্পকে ঘিরে কী ভূ-রাজনৈতিক ঝড় আসছে?

গ্রিনল্যান্ড দখলের বাসনা, ট্রাম্পকে ঘিরে কী ভূ-রাজনৈতিক ঝড় আসছে?

গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। যার আয়তন যুক্তরাজ্যের ৯ গুণ এবং জার্মানির ৬ গুণ। জনসংখ্যা মাত্র ৫৭ হাজার। আর্কটিক অঞ্চলে অবস্থিত দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড। যা খনিজ সম্পদ সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।