কন্টেইনার
লালদিয়ায় হচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল; বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনা

লালদিয়ায় হচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল; বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনা

পতেঙ্গার লালদিয়ার চরে শীর্ষস্থানীয় শিপিং জায়ান্ট ডেনমার্কের এপিএম টার্মিনালসের অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক কনটেইনার টার্মিনাল। নির্মাণের পাশাপাশি ৩০ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, লালদিয়া হবে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম গ্রিন বা পরিবেশবান্ধব বন্দর। এখানে বড় জাহাজ ভিড়তে পারায় বাড়বে রপ্তানির সক্ষমতা; কমবে খরচ, বন্দরের উপর চাপ ও কনটেইনার জট।

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে রেকর্ড  জাহাজ; পণ্য খালাসে স্থবিরতা

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে রেকর্ড জাহাজ; পণ্য খালাসে স্থবিরতা

চলতি বছরের সাত মাসে গত বছরের চেয়ে ২৩৪টি বেশি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। সেই সঙ্গে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং। তবে বৈরি আবহাওয়া, ধর্মঘট ও কাস্টম কর্মকর্তাদের কর্মবিরতিসহ নানা সমস্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বন্দরকে। সংকট নিরসনে এবার খালি কন্টেইনারের ওপর চারগুণ স্টোর রেন্ট আরোপের কথাও ভাবছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বাড়ায় ফিডার জাহাজের সংখ্যা কমাতেও নোটিশ দেয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিগুলোর সক্ষমতা না বাড়ালে আগামী দিনে সংকট বাড়বে।

একদিনে মোংলা বন্দরে এলো তিন বিদেশি বাণিজ্যিক জাহাজ

একদিনে মোংলা বন্দরে এলো তিন বিদেশি বাণিজ্যিক জাহাজ

মোংলা বন্দর জেটিতে একদিনে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং একটি বার্জ। এছাড়াও বন্দরের বিভিন্ন পয়েন্টে বর্তমানে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) মোংলা বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করেছে।

বৈশ্বিক বন্দরের তালিকায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম

বৈশ্বিক বন্দরের তালিকায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম

বন্দর ব্যবহারকারী সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সময় ও খরচ বেশি লাগছে। এতে বৈশ্বিক বন্দরের তালিকায় পিছিয়ে পড়ছে দেশের প্রধান এই বন্দর।