
আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণের পথ আরও সহজ ও আরামদায়ক করতে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সার্ভিস ‘মহানগর এক্সপ্রেস’ (Mohanagar Express train extended to Cox's Bazar)। আগে ট্রেনটি শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও আগামী ২৬ অক্টোবর থেকে এর যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে (Dhaka to Cox's Bazar Mohanagar Express Route Schedule and Ticket Booking)। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন (Narsingdi Comilla Feni to Cox's Bazar direct train)।

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, জানুন টিকিটের দাম ও সময়সূচি
ঢাকা থেকে সমুদ্রসৈকত শহর কক্সবাজারে সরাসরি চলাচলের জন্য যুক্ত হচ্ছে আরও একটি নতুন ট্রেন। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিতভাবে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস' (Dhaka to Cox's Bazar Mohanagar Express launch date)। ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ একাধিক মধ্যবর্তী জেলার যাত্রীরা এবার কোনো ধরনের ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার পৌঁছানোর সুবিধা পাবেন(Dhaka to Cox's Bazar New Train Mohanagar Express Route Schedule)।

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল
অবশেষে খুলনা অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়ে পদ্মা সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল। নতুন এই রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমলো ২১২ কিলোমিটার। দীর্ঘ সময় সাশ্রয় হওয়ায় উচ্ছ্বসিত খুলনা, যশোর, বেনাপোলসহ এই অঞ্চলের যাত্রীরা।

কমলাপুর থেকে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
কমলাপুর রেল স্টেশন থেকে আজ (রোববার, ২৭ অক্টোবর) সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না।

মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বিপাকে যাত্রীরা
রাজধানীর খিলগাঁওয়ে মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ট্রেনটির যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে যারা অতিরিক্ত ২-৩ দিন ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। এবারের ঈদযাত্রায় ভোগান্তি তুলনামূলক কম বলে জানান যাত্রীরা।