১৩ বছর পর এলো জিটিএ সিক্স; গেম খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি!
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর অবশেষে বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)। আর এই গেম প্রকাশের দিনটিতে কর্মীরা যাতে নির্বিঘ্নে খেলার সুযোগ পান, সে জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে জাপানের একটি গেম নির্মাতা প্রতিষ্ঠান। শুধু ছুটিই নয়, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গেমটির প্রকাশ উদ্যাপন করতে টোকিওর অফিসে সুশি ও শ্যাম্পেইন পার্টিরও আয়োজন করে পকেটপেয়ার নামের ওই প্রতিষ্ঠান।