কলকাতা-মুম্বাই ফ্লাইটে ছিনতাইয়ের আতঙ্ক; বিমানে বোম্ব স্কোয়াডের তল্লাশি
কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উড্ডয়নের আগমুহূর্তে শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের বার্তা দেখতে পাওয়ার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা এই ঘটনার পর ১০৫ জন আরোহীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বেতে (নিরাপদ দূরত্বে) সরিয়ে নেয়া হয়।