
কর সংস্কারের প্রতিবাদে কলম্বিয়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার প্রস্তাবিত কর সংস্কার এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার রাজধানী বোগোতাসহ দেশটির প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার মধ্যেই দ্বিতীয় দফায় এই দেশব্যাপী বিক্ষোভের ঘটনা ঘটল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, তিন সেনা নিহত
উত্তর কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় অন্তত তিনজন সেনা নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

লাতিন আমেরিকার ডানপন্থি অক্ষকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, সফরে মার্কো রুবিও
লাতিন আমেরিকার মিত্রদেশগুলোর সঙ্গে বাণিজ্য, দ্বিপক্ষীয় নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দেশ সফরে বেরিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথম ধাপে গতকাল মঙ্গলবার কলম্বিয়ার ব্যারাঙ্কুইলায় দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সঙ্গে বৈঠক করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২৬০ প্রাণহানির ভূমিকম্প; নেতৃত্বের প্রথম অগ্নিপরীক্ষায় কলম্বিয়ার নতুন সরকার
কট্টর ডানপন্থি নেতা আবেলার্দো দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ৭২ ঘণ্টার মাথায় দেশটির পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে ২৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। শহর-নগর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জীবিতদের সন্ধান এবং সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছাতে হিমশিম খেতে থাকা এসপ্রিয়েলা সরকারের জন্য এটিই প্রথম বড় নেতৃত্বের পরীক্ষা। ৪৮ বছর বয়সী এই নেতা এই দুর্যোগকে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনের আগে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। এখনো নিখোঁজ প্রায় ৫০০। আহত কয়েক কয়েক হাজার মানুষ। জীবিতদের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান।

কলম্বিয়ায় ভূমিকম্পে দেড় হাজারের বেশি ভবন বিধ্বস্ত; জরুরি অবস্থা জারি
কলম্বিয়ায় এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই দুর্যোগে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের
কলম্বিয়ার নতুন কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার সরকারকে ১০০ কোটি ডলার (এক বিলিয়ন) নিরাপত্তা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শপথ নেয়ার পরপরই মাদক পাচারের বিরুদ্ধে কঠোর যুদ্ধ ঘোষণা এবং অর্থনীতিতে আস্থা ফেরাতে ব্যয় সংকোচনের নীতির ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর সহায়তার এই সিদ্ধান্ত জানায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

পর্তুগাল বনাম কলম্বিয়া, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'কে'-এর (FIFA World Cup Group K) শেষ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি পর্তুগাল ও কলম্বিয়া। দুই দলই নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২-এর খুব কাছাকাছি থাকলেও এই ম্যাচটি কেবল সাধারণ ৩ পয়েন্টের লড়াই নয়; বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এক জটিল ও মনস্তাত্ত্বিক সমীকরণের মহাসংগ্রাম।

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ১৫ আরোহীর সবাই নিহত
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটিতে ১৩ যাত্রী ও দুই ক্রু ছিলেন। গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

বিশ্বকাপ প্রস্তুতি: ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, দেখে নিন চূড়ান্ত সূচি
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞের আগে মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ প্রীতি ম্যাচ সিরিজ (Brazil vs France Friendly Match 2026) খেলবে ব্রাজিল (Brazil), ফ্রান্স (France), ক্রোয়েশিয়া (Croatia) ও কলম্বিয়া (Colombia)।

ভেনেজুয়েলায় মাদকবিরোধী অভিযান চালাতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই: ট্রাম্প
ভেনেজুয়েলায় মাদকবিরোধী স্থল অভিযান চালাতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুমকি মোকাবিলায় কলম্বিয়াকে ঐক্যের ডাক দিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে তা প্রত্যাখ্যান করেছে কলম্বিয়া।

শতভাগ জয় নিয়ে নারী কোপা আমেরিকার সেমিতে আর্জেন্টিনা
ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপ পর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।