
কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮
কাতারে একটি গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫৪ জন। এখনো ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা শিল্পনগরী।

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭২ হাজার কোটি টাকা) ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। আজ (রোববার, ২১ জুন) কাতারের একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ট্রাম্পকে দেয়া কাতারের ৪০ কোটি ডলারের বিমান ঘিরে নতুন বিতর্ক
রাজনৈতিক অঙ্গনের তীব্র বিতর্ক, বিরোধীদলের কঠোর সমালোচনা উড়িয়ে দিয়ে এয়ার ফোর্স ওয়ান হিসেবে নতুন বিলাসবহুল বিমান উন্মোচন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৪০ কোটি ডলার মূল্যের আই জেট বিমানটি মার্কিন সরকারকে উপহার দিয়েছে কাতারের রাজপরিবার। এছাড়া ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে বলেও ঘোষণা এসেছে।

জব্দ ইরানি সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র-কাতারের নতুন প্রক্রিয়া; প্রথম ধাপে মুক্ত হবে ৬০০ কোটি ডলার
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির আওতায় জব্দ থাকা শত শত কোটি ডলারের ইরানি সম্পদ মানবিক কাজে ব্যবহারের জন্য একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও কাতার। আজ (শনিবার, ২০ জুন) আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কাতারের উপহার দেয়া ৪০ কোটি ডলারের জেটের পর্দা উন্মোচন ট্রাম্পের
এয়ার ফোর্স ওয়ান বহরে নতুন সংযোজন
কাতার সরকারের কাছ থেকে উপহার পাওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমানের পর্দা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টবাহী বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর নতুন সংযোজন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রেসিডেন্সি ও ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন আনলো কাতার
অভিবাসী ও পর্যটকদের রেসিডেন্সি ও ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার সরকার। এখন থেকে কোনো প্রবাসীর আকামা বাতিলের পর দেশটিতে দুই সপ্তাহের বেশি অবস্থান করতে পারবেন না। যার মেয়াদ আগে ছিলো ৩০ দিন। এছাড়া, নির্দিষ্ট সময়সীমার পর দেশটিতে অবস্থান করলে পর্যটকদের গুণতে হবে মোটা অংকের জরিমানা। নতুন আইনকানুন মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

বিশ্বকাপে কানাডার ৬ গোল; বড় জয় সুইজারল্যান্ডের
গেল বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলো এবারের সহ-আয়োজক কানাডা। বি গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এর আগে, দিনের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে রুখে দিয়ে শেষ সময়ের পেনাল্টিতে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।

দুই মাসেই সামলে উঠতে চায় কাতারএনার্জি; এলএনজি বাজারে স্বস্তির আভাস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেয়ার ঘোষণার পরপরই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি দ্রুত শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কাতার। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, কাতারএনার্জি তাদের ক্রেতাদের জানিয়েছে যে, জলপথটি নিরাপদ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেয়েছে কাতার
ফিফা বিশ্বকাপে নাটকীয়তায় ভরা ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতার। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এশিয়ার দেশটি। এর আগে বিশ্বকাপে খেলা প্রতিটি ম্যাচেই হেরেছিলো কাতার।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে কাতার-সুইজারল্যান্ড
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে কাতার এবং সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ (শনিবার, ১৩ জুন) দিবাগত রাত ১টায় শুরু হবে দুই দলের ম্যাচ।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী দোহার আল জাদিদ এলাকার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন প্রবাসীরা।