
কাল শ্যামা পূজা
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামীকাল (রোববার, ৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

৮ নভেম্বর কি সরকারি ছুটি? যা জানা গেলো
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও গুঞ্জনের মধ্যে আগামী (৮ নভেম্বর, রোববার) সরকারি ছুটি কি না, তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে (Dhaka public holiday November 8 news BD)। মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ ছুটি (General holiday) বা নির্বাহী আদেশের সরকারি ছুটি (Executive order public holiday BD) নয়।

কালীপূজার আগ মুহূর্তে বাজি কেনার হিড়িক পশ্চিমবঙ্গে
দীপাবলি এলেই মাটির প্রদীপ আর ঝলমলে আতশবাজির আলোয় সেজে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। তাই কালীপূজার ঠিক আগ মুহূর্তে বাজি কেনার হিড়িক পড়েছে কলকাতাসহ অন্যান্য জেলায়। যদিও রাজ্যের দূষণ নিয়ন্ত্রক কমিটির অনুমোদন না থাকায় এমন বাজি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা পুলিশ। ফলে, নিয়ম মেনেই কলকাতার বাজার ধরতে ব্যস্ত সময় পার করছে বাজি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা।

পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হ্যামিলটনগঞ্জ কালিপূজা মেলা
স্বাধীনতার পূর্বে ইংরেজ আমল থেকে হ্যামিলটনগঞ্জ এলাকায় শুরু হয় কালীপূজা। আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হ্যামিল্টনগঞ্জের এই কালীপূজা। চা বাগানের ইউরোপীয় সাহেবরা শুরু করে এই পূজা ও মেলা। ঊনবিংশ শতাব্দীর শেষদিকে এই এলাকায় একের পর এক চা বাগান তৈরি করে ইউরোপীয়রা। ওই সময় চা বাগানে কাজ করার সময় ছোটোনাগপুর, রাঁচিসহ বিভিন্ন এলাকা থেকে আনা হতো শ্রমিক।