ক্রিমিয়া ও কিয়েভের সেতুতে পাল্টাপাল্টি হামলা
দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কৌশলগত সেতুতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় অবকাঠামোতে রুশ হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।