বাঙ্গরাকে উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধর্মমন্ত্রীর
কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ (শনিবার, ২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা জানান।