কুমিল্লা-সিটি-করপোরেশন
নাগরিক অভিযোগের ডিজিটাল সমাধানে সাড়া দিচ্ছে কুসিক

নাগরিক অভিযোগের ডিজিটাল সমাধানে সাড়া দিচ্ছে কুসিক

সড়কবাতি নষ্ট, ড্রেনে ময়লা, ভাঙা ফুটপাত কিংবা জলাবদ্ধতা—নগরীর এমন নানা সমস্যার ছবি তুলে এখন সরাসরি অভিযোগ জানানো যাচ্ছে মোবাইল অ্যাপসে। ‘আমার কুমিল্লা সিটি’ নামের এই অ্যাপে এক মাসে জমা পড়েছে সাড়ে চারশোর বেশি অভিযোগ। এর মধ্যে প্রায় সাড়ে তিনশো অভিযোগের সমাধান করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। উন্মুক্ত এই অভিযোগ ব্যবস্থায় নাগরিক সেবার পাশাপাশি জবাবদিহি নিশ্চিতেরও সম্ভাবনা দেখছে নগরবাসী।

কুমিল্লায় বিদ্যুৎ বিল বাকি প্রায় দেড়শো কোটি টাকা; বড় অংশই জনসেবামূলক প্রতিষ্ঠানের

কুমিল্লায় বিদ্যুৎ বিল বাকি প্রায় দেড়শো কোটি টাকা; বড় অংশই জনসেবামূলক প্রতিষ্ঠানের

লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে সেচকাজও। এরমধ্যেই কুমিল্লা অঞ্চলের ছয় জেলায় বিদ্যুৎ বিভাগের কাছে জমেছে প্রায় দেড়শো কোটি টাকার বকেয়া বিল। যার বড় অংশই সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের।

১৪ বছরেও পূর্ণ হয়নি পরিকল্পিত নগরীর স্বপ্ন; বেড়েছে ভোগান্তি আর জনদুর্ভোগ

১৪ বছরেও পূর্ণ হয়নি পরিকল্পিত নগরীর স্বপ্ন; বেড়েছে ভোগান্তি আর জনদুর্ভোগ

২৭টি ওয়ার্ড নিয়ে ২০১১ সালে গঠিত হয় কুমিল্লা সিটি করপোরেশন। পরিকল্পিত নগরীর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও, সময়ের সঙ্গে বেড়েছে ভোগান্তি আর জনদুর্ভোগ। মশার উপদ্রব, যানজট, জলাবদ্ধতা আর অনুমোদনহীন ভবনের চাপে নগরজীবন এখন অস্বস্তিকর।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে কুসিকের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে কুসিকের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টায় জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গিনী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অবৈধ অটোরিকশার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে যানজট

অবৈধ অটোরিকশার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে যানজট

ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে অনেক এলাকা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেলচালিত রিকশা। কুমিল্লা সিটি করপোরেশনেই চলছে অন্তত ৪০ হাজার অবৈধ অটোরিকশা। এতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি বাড়ছে যানজটের ভোগান্তি। এ অবস্থায় শহরে দুই সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা সংশ্লিষ্টদের।