
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি হওয়া দু’জন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইজা নামের সাড়ে ৫ মাসের এক কন্যাশিশু মারা যান। এছাড়া রাত সাড়ে এগারোটায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা যান ইব্রাহিম নামে ৮ মাস বয়সী আরও এক শিশু।

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে রোগীর চাপ
হাম সংক্রমণের প্রকোপ বেড়েছে কুষ্টিয়ায়। গেল ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুষ্টিয়া মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বেশকিছু শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় আইজা নামে সাড়ে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।