
হরমুজ দিয়ে তেল পরিবহন বাড়ছে, যুদ্ধের আগের অবস্থার কাছাকাছি
ইরান বাণিজ্যিক জাহাজে হামলা জোরদারের দাবি করলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবার যুদ্ধপূর্ব পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে শুরু করেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে এই জলপথ দিয়ে দিনে গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক সরবরাহের প্রায় ৭৭ শতাংশ।

ইরানকে নতুন নিষেধাজ্ঞা সোমবার; যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি তেহরানের
ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন হুমকির জবাব হবে ধ্বংসাত্মক। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এ কথা বলেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তার বিস্তারিত সোমবার জানানো হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ইরানি সুপারট্যাংকার নেই, চীনের শোধনাগারগুলো বিকল্প তেল খুঁজছে
মার্কিন অবরোধের চাপে চীনা ক্রেতাদের কাছে ইরানি অপরিশোধিত তেলের অফার কমে গেছে এবং এ সপ্তাহে দামও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের ভাষ্য, ওয়াশিংটনের আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যে ইরান থেকে তেল পাঠানো কমে আসায় বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পেরিয়েছে ২ জাহাজ: কেপলার
যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর হওয়ার পরও গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) অন্তত দুটি জাহাজ হরমুজ প্রণালি পেরিয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সমুদ্রপথ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের এ তথ্য দেয়। এনডিটিভি ওয়ার্ল্ড প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।