কিয়েভের তিনটি সেতুতে রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাবে রাজধানী কিয়েভের তিনটি সেতু লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহত্তম এই বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের একটি রেলস্টেশনে রুশ হামলায় দুইজন নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।