যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে সাইবার হামলা, তথ্য ঝুঁকির শঙ্কা
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্লাউড ওয়ানে হ্যাকাররা হানা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই অনুপ্রবেশের কারণে মার্কিন বিমানবাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল কৌশলগত, কর্মী ও রসদ-সংক্রান্ত (লজিস্টিকস) তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।