ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করলো ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা
মাটির নিচে নির্মিত একটি বিশাল ‘ক্ষেপণাস্ত্র শহর’ জনসমক্ষে উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে দেশটির সামরিক নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানে নতুন করে কোনো হামলা চালানো হলে তেহরানের পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।