
চামড়ার ন্যায্য দাম না পাওয়া ‘সচেতনতার ঘাটতি’: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় ‘সচেতনতার অভাবের’ কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাট পণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতকে বর্তমান প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের বিপক্ষে গেলে পরিবর্তনের সুযোগ আছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। এরইমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। আজ (রোববার, ৩ মে) রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বৈঠক করেছেন। আজ (রোববার, ২৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী
শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।

দেশবাসীকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‘যুদ্ধ পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়লেও তা ক্রেতাদের ওপর চাপানো হবে না’
বাজারে তেল বা কোনো পণ্যের সরবরাহ ঘাটতি নেই এবং দাম বাড়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ বা কোনো কারণে আন্তজার্তিক বাজারে দাম বাড়লেও তা ক্রেতার ওপর চাপানো হবে না। দাম ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কর কমাবে বা ভিন্ন মেকানিজম ব্যবহার করবে।

ফ্যামিলি কার্ড বিতরণে আপামর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এম. এ. রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী
বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (সোমবার, ৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

‘হরমুজ প্রণালি’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ‘হরমুজ প্রণালি’ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এছাড়া তিনি বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য রুট হলেও, প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি আমদানি নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।