
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে বাংলাদেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত এ সফরে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আইনি প্রক্রিয়া মেনেই ভারত থেকে দণ্ডপ্রাপ্তদের ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দণ্ডপ্রাপ্ত আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই জাদুঘরের মহাপরিচালক পদে এহসান মাহমুদকে নিয়োগ দিলো সরকার
সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সব গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি
গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকরা। একইসঙ্গে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতায়ন রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের রাজনৈতিক প্রভাব তার পরিবার ও মিত্রদের ওপর অব্যাহত রয়েছে। এবার সেই ধাক্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে হলো তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। দুর্নীতি, আর্থিক জালিয়াতি ও একাডেমিক সনদ জালিয়াতির অভিযোগ ঘিরে সংস্থাটি ও বাংলাদেশের যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাসের টানাপোড়েন শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুম-খুনের শিকার ও জুলাইয়ে শহিদ-আহত পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র
প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন।

একাত্তরের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একাত্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ বিনির্মাণে কাজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।আজ (শনিবার, ২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করলে তার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) শেষ তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তনু ও সালমান শাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে: চিফ হুইপ
তনু ও সালমান শাহ হত্যার আসামিদেরকেও বিচারের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (শনিবার, ১৫ আগস্ট) জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।