
গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব
গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণমাধ্যম তোষামোদি করুক চাই না: স্থানীয় সরকারমন্ত্রী
গণমাধ্যম যেন তোষামোদির সংস্কৃতিতে না জড়ায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কেন জানি জাতিগতভাবে আমরা তোষামোদি থেকে বেরিয়ে আসতে পারছি না। গণমাধ্যম তোষামোদি করুক, সেটা আমরা চাই না।’

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিএনপি সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: মাহদী আমিন
আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তবে বিএনপির গঠন করা সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে জানান তিনি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জাতীয় সম্পদ ছিলেন: সংস্কৃতিমন্ত্রী
প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জাতীয় সম্পদ ছিলেন। ছিলেন অগ্রগামী সচেতন নাগরিক। সমাজের মেহনতি মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ব্যক্তিত্ব, এমন মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে কিছু কিছু গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ভিউ বাণিজ্যের থাবা: গণমাধ্যমে শিশুর সুরক্ষায় আইন কী বলছে
তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম (media) ও সামাজিক যোগাযোগমাধ্যমের (social media) পরিধি যেমন বেড়েছে; তেমনই পাল্লা দিয়ে বেড়েছে কনটেন্ট (content) বা সংবাদের ‘ভিউ’ (views), ‘লাইক’ (likes) আর ‘রিচ’ reach) বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা। ভার্চুয়াল এ ‘ইঁদুরদৌড়ে’ তিনিয়ত হারিয়ে যাচ্ছে মানবিক বোধ। অবলীলায় লঙ্ঘন হচ্ছে জনস্বার্থের সবচেয়ে সংবেদনশীল জায়গা ‘শিশুর অধিকার (child rights) ও সুরক্ষার আইনি ও নৈতিক নীতিমালা‘। সাম্প্রতিক সময়ে মূলধারার সংবাদমাধ্যম থেকে শুরু করে ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube) কিংবা টিকটকের (TikTok) মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী
ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর উপস্থিতিতে দেশটির সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানদের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ওপর হামলা; ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা–কাটাকাটির ঘটনা ঘটেছে। একপর্যায়ে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে।

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি চীনের ডালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ (সোমবার, ২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় (৯টা ৪৫ মিনিটে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও শতাধিক এক্স অ্যাকাউন্ট শনাক্ত: তথ্যমন্ত্রী
সংবাদপত্র ও টেলিভিশনের আদলে পরিচালিত হলেও প্রোপাগান্ডা ও অপতথ্য ছড়ায়— এমন ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করেছে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা জানিয়েছেন। একইসঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।