গণ-বিশ্ববিদ্যালয়

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাকসু ও গকসুর ভিপি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান
দীর্ঘ ৭ বছর পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচন। নির্বাচনে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও জিএস পদে রায়হান খান নির্বাচিত হয়েছেন।