এর আগে আজ সকালে বিএনপিতে যোগ দিয়েছেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু। ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।
আরও পড়ুন:
এছাড়া জকসুর কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
এর পর গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। আজ রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।




