৫ ফুট ৭ ইঞ্চি লম্বা গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তার বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।