
গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম যশোরের ঐশী, পাশের হার ৬৬ শতাংশ
জিএসটি (GST) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (Commerce Unit) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। আজ (সোমবার, ৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জিএসটি (GST) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (Commerce Unit) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভা শেষে ফল উন্মুক্ত করা হয়। কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুরু হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GST Cluster Universities) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (শুক্রবার, ২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে। বরাবরের মতো এবারও গুচ্ছ পদ্ধতিতে (GST Integrated Admission) এই ভর্তিযুদ্ধ অনুষ্ঠিত হবে। আগামীকাল ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে ফলাফল প্রকাশিত হয়। ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd -এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

রাবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তত্ত্বাবধানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। আজ (শুক্রবার, ৯ মে) জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এছাড়াও বি ইউনিট ২ মে এবং এ ইউনিট ৯ মে অনুষ্ঠিত হবে।