গ্যাস
অনিয়ম-অব্যবস্থাপনায় বিপাকে সাঁতার ফেডারেশন

অনিয়ম-অব্যবস্থাপনায় বিপাকে সাঁতার ফেডারেশন

৫ কোটি টাকা খরচ করে বসানো হয়েছে স্কোরবোর্ড, অথচ ব্যবহার করা যায়নি একদিনও— এমন ঘটনাই ঘটেছে সাঁতার ফেডারেশনে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ দুষছে আগের মেয়াদের কর্মকর্তাদের। এদিকে প্রায় চার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুইমিং পুলের গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। ফলে বিপাকেই পড়েছে ফেডারেশন।

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

সিলেটবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর ২ মে সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে পুরো সিলেটে সাজ সাজ রব। গ্যাস সংকট নিরসন, ঢাকা-সিলেট মহাসড়কসহ ভঙ্গুর রাস্তাঘাটের উন্নয়ন এবং বিমানবন্দরের যাত্রীসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা সিলেটবাসীর।

দুই দশকেও গড়ে ওঠেনি নোয়াখালীতে শিল্পবান্ধব পরিবেশ, বন্ধের পথে বিসিক

দুই দশকেও গড়ে ওঠেনি নোয়াখালীতে শিল্পবান্ধব পরিবেশ, বন্ধের পথে বিসিক

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালীর বিসিক শিল্পনগরীতে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি-ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বরাদ্দ হওয়া প্লট খালি পড়ে আছে। যে কয়টি প্রতিষ্ঠান সচল, সেগুলোও নানা সমস্যায় বন্ধের পথে। মোটা অংকের টাকা বিনিয়োগ করেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা।

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে স্থানীয়দের দিতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে স্থানীয়দের দিতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস এলাকার মানুষ আগে পাবে, তারপর অন্য জায়গায় যাবে। জাতীয় সংসদে এ দাবি উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহনা। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ দাবি জানান।

গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: জ্বালানি সচিব

গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: জ্বালানি সচিব

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সচিবালয় নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি বলেন, ‘মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম উৎপাদন হচ্ছে বিদ্যুৎ।’

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার আশপাশের একটি বড় অংশে আগামী (শুক্রবার, ২৪ এপ্রিল) থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ (Gas Supply) বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (Titas Gas) গত সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত কারিগরি উন্নয়ন ও গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য এই সাময়িক বিভ্রাট ঘটবে।

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (রোববার, ১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিতাস গ্যাসফিল্ডে নতুন গভীর কূপ খনন শুরু; দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসফিল্ডে নতুন গভীর কূপ খনন শুরু; দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের যুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে সিলেট; লক্ষ্যমাত্রা ১৯০ মিলিয়ন ঘনফুট

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে সিলেট; লক্ষ্যমাত্রা ১৯০ মিলিয়ন ঘনফুট

বিগত কয়েক বছরে সিলেট গ্যাসফিল্ডের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত করছে ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন ১৯০ মিলিয়ন ঘনফুটে নেয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলেও জানান কর্মকর্তারা। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন- যোগান বাড়াতে কারিগরি দক্ষতার পাশাপাশি মজুতের সম্ভাব্যতা যাচাইয়ে মনোযোগী হতে হবে।

ফুরিয়েছে রাজধানীর দুই ল্যান্ডফিল্ডের বর্জ্য ধারণক্ষমতা, হুমকিতে প্রাণ-প্রকৃতি

ফুরিয়েছে রাজধানীর দুই ল্যান্ডফিল্ডের বর্জ্য ধারণক্ষমতা, হুমকিতে প্রাণ-প্রকৃতি

২০১৭ সালেই শেষ হয়েছে আমিনবাজার ল্যান্ডফিলের ধারণক্ষমতা। তবুও ৯ বছর পেরিয়ে সেখানে থামেনি বর্জ্য ফেলা। আর রাজধানীর অন্য প্রান্তে মাতুয়াইল ল্যান্ডফিল্ডে পুড়ছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। বিষাক্ত কালো ধোঁয়া আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন। ল্যান্ডফিল্ডের অতিরিক্ত চাপ আর বিষাক্ত ধোঁয়ার দাপটে একদিকে নাজুক বায়ুমান, অন্যদিকে হুমকির মুখে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্য।

হরমুজ প্রণালি বন্ধের প্রভাব: তেলের সঙ্গে খাদ্য-ওষুধেও বৈশ্বিক সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধের প্রভাব: তেলের সঙ্গে খাদ্য-ওষুধেও বৈশ্বিক সংকটের আশঙ্কা

শুধু তেল নয়, সার, গ্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী বিশ্ব বাজারে সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। তবে যুদ্ধ শুরুর পর জলপথটি কার্যত বন্ধ হওয়ায় তেলের পাশাপাশি খাদ্য, ওষুধসহ ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারও সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে লাফিয়ে লাফিয়ে বাড়বে খাদ্য ওষুধসহ অন্যান্য জরুরি পণ্যের দাম।