চট্টগ্রাম
চট্টগ্রামের টেরিবাজারে অভিযানের সময় ব্যবসায়ীদের তোপের মুখে কোস্টগার্ড সদস্যরা

চট্টগ্রামের টেরিবাজারে অভিযানের সময় ব্যবসায়ীদের তোপের মুখে কোস্টগার্ড সদস্যরা

চট্টগ্রামে কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার টেরিবাজারে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে কোস্টগার্ড। গতকাল (মঙ্গলবার, ৫ মে) রাতে এ ঘটনার পর অভিযান শেষ না করেই ফিরে যায় কোস্টগার্ডের দলটি।

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ অ্যাম্বুলেন্স জব্দ, আটক ২

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ অ্যাম্বুলেন্স জব্দ, আটক ২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় অ্যাম্বুলেন্স থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা হতে পারে বলে ধারণা পুলিশের।

ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের পুলিশ সুপার

ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের পুলিশ সুপার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২২ মামলার আসামি ডিপজল গ্রেপ্তার

২২ মামলার আসামি ডিপজল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ মোট ২২ মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজল ওরফে শওকত (৪৬) গ্রেপ্তার হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) নগরীর বাকলিয়া থানার তুলাতলি জামাই বাজার এলাকা থেকে তাকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

আমানতের টাকা ফেরত দেয়া ও লভ্যাংশের দাবিতে চট্টগ্রামে ব্যাংকে ঢুকে বিক্ষোভ করেন আমানতকারীরা। নগরীর খাতুনগঞ্জে আজ (রোববার, ৩ মে) সকালে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঢুকে বিক্ষোভ করেন শতাধিক গ্রাহক। এসময় বন্ধ হয়ে যায় ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম, আতঙ্কে কর্মস্থল ছেড়ে নিরাপদে আশ্রয় নেন কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গতকাল দুপুর থেকে তিন দফায় ডিম ছাড়ে রুই, কাতলসহ কার্প জাতীয় মাছ।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রামে দেশি-বিদেশি বিপুল অস্ত্র ও গুলিসহ চার আসামি আটক

চট্টগ্রামে দেশি-বিদেশি বিপুল অস্ত্র ও গুলিসহ চার আসামি আটক

চট্টগ্রামে পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ও গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) নগরীর বায়েজিদ লিংক রোড, কোতয়ালি ও হাটহাজারি থানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

‘অ্যাথলেটদের ক্রীড়াবৃত্তির পাশাপাশি বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করা হবে’

‘অ্যাথলেটদের ক্রীড়াবৃত্তির পাশাপাশি বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করা হবে’

নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য ছেলে-মেয়ে মিলিয়ে রেজিস্ট্রেশন করেছে ১ লাখ ৬০ হাজার ৭৭৯জন। আজ (বুধবার, ২৯ এপ্রিল) ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বাছাইকৃত অ্যাথলেটদের ক্রীড়াবৃত্তির পাশাপাশি বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতে নগরবাসীর সামান্য কষ্ট হয়েছে: চট্টগ্রামে স্থানীয় সরকারমন্ত্রী

হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতে নগরবাসীর সামান্য কষ্ট হয়েছে: চট্টগ্রামে স্থানীয় সরকারমন্ত্রী

হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরবাসীর সামান্য কষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ২৯ এপ্রিল) রাতে নগরীর জলাবদ্ধতা কবলিত এলাকা প্রবর্তক মোড় পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।