স্পোর্টসকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

স্পোর্টসকে রাজনীতি থেকে মুক্ত রাখার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) ফিউচার অভ স্পোর্টস ইন চট্টগ্রাম শিরোনামে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘স্পোর্টসকে রাজনীতি থেকে মুক্ত রাখা হবে। আগামী দিনে এটা চেষ্টা করা হবে।’ এসময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএসে) রোল নিয়ে নতুন ভাবে চিন্তা যেমন করতে হবে তেমনি প্রফেশনাল লোক দিয়ে চালাতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

আমির খসরু বলেন, ‘সামষ্টিক সমাধানের মাধ্যমে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি রাজনীতিতে জবাবদিহিতাকে সামনে নিয়ে আসছে।’

এসময় তামিম ইকবাল বলেন, ‘নিজ যোগ্যতায় যেখানে যাওয়ার একজন খেলোয়াড় সেখানে যাবে, যাতে কারো কোনো সহযোগিতা না লাগে। আগামীতে সেই ধরনের স্পোর্টস ব্যবস্থা চালু করা হবে।’

সভায় ক্রিকেট, ফুটবলসহ স্পোর্টসের সামগ্রিক বিষয় আলোচনায় ওঠে আসে।

ইএ