
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে: চিফ হুইপ
চট্টগ্রাম বন্দরে দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দু’টি জাহাজ নোঙর করেছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (বুধবার, ১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

সাতটি বাজেটের সমান টাকা ‘ফ্যাসিস্ট সরকার’ বিদেশে নিয়ে গেছে: চিফ হুইপ
সাতটি বাজেটের সমান টাকা ফ্যাসিস্ট সরকার বিদেশে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় তিনি বলেছেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে জ্বালানি তেলের বিষয়ে তদারকি করেন। ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।’

চিফ হুইপের সঙ্গে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।

চাকরির বয়স ৩২ করার বিলে বিরোধীদল চুপ কেন, প্রশ্ন চিফ হুইপের
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। তবে এসময় ভোটদানে বিরত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় বাংলাদেশে জ্বালানির দাম বাড়েনি: নুরুল ইসলাম মনি
বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো বাড়েনি— প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় এমনটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য অন্তর্ঘাতমূলক (স্যাবোটেজ) কোনো ঘটনা ঘটেছে কি না; তা খতিয়ে দেখতে এ কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান: চিফ হুইপ
বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে বরগুনা সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সংসদে পাঁচ কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

নিজামী-মুজাহিদ-সাঈদির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে অনুরোধ সরকারদলীয় চিফ হুইপের
জাতীয় সংসদে শোক প্রস্তাবে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম।

খালি চেয়ার দিয়ে শুরু হবে সংসদ; স্পিকার-ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: চিফ হুইপ
নতুন সংসদের প্রথম অধিবেশন খালি চেয়ার দিয়েই শুরু হবে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় এবার চিরাচরিত নিয়মে অধিবেশন শুরু হচ্ছে না। স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নারীশক্তি’
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’ নামে একটি নতুন সংগঠন। এটি ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দলের নেতারা।