চিয়াং মাইয়ে ঐতিহ্যবাহী ‘ইয়ে পেং লান্না’ আলোক উৎসব
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ‘ইয়ে পেং লান্না’ আলোক উৎসবে রাতের আকাশে প্রায় ৬ হাজার পরিবেশবান্ধব ফানুস উড়িয়েছেন দর্শনার্থীরা। প্রতিবছর লান্না চান্দ্র পঞ্জিকার দ্বিতীয় মাসের পূর্ণিমা তিথিতে চিয়াং মাই শহরে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপন করা হয়। এটি উপভোগে স্থানীয়দের পাশাপাশি উৎসবে যোগ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই আচার পালনে দুঃখ দূর হয়ে জীবনে সৌভাগ্যের শুরু হয়ে থাকে।